শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
এর আগে একই দিন সকালে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুড়িগ্রাম জেলার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশিপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।
.png)
প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়, সোনার চালান পাচার হবে এমন খবরের ভিত্তিতে শুক্রবার সকালে বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কুড়িগ্রামের কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশিপুর নামক এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় সন্দেহজনক ভাবে ধানক্ষেত থেকে মোটরসাইকেলসহ রবিউল ইসলামকে আটক কররা হয়।
পরে তার মোটরসাইকেল তল্লাশী চালিয়ে তেল বক্সের ভেতর থেকে একটি প্যাকেটে থাকা ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৩৩গ্রাম। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।