[ দেশজুড়ে ]
মাগুরায় অগ্নিকাণ্ডে নিঃস্ব অটোচালক
মাগুরা নান্দুয়ালী গ্রামে বাড়িতে আগুনে দুইটি গরু, চারটি ছাগল, ২০টি হাঁস-মুরগি ও ব্যাটারি চালিত রিকশা পুড়ে যায়। ছবি: ডেইলি বাংলাদেশ
মাগুরা নান্দুয়ালী গ্রামে এক অটোরিকশা চালকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে গবাদি পশু, হাঁস-মুরগিসহ ব্যাটারি চালিত রিকশা।
বৃহস্পতিবার ভোর ৫টার সময় ঐ গ্রামের ইসলাম শেখের বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। সেখান থেকে দুইটি টিনশেড পুড়ে যায়।
গোয়াল ঘরে দুইটি গরু, চারটি ছাগল, ২০টি হাঁস-মুরগি ও বারান্দায় থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশা পুড়ে গেছে।
.png)
জানা গেছে, তারা বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ গ্রহণ করে গবাদিপশু ও ব্যাটারি চালিত অটোরিকশা কিনে তার উপর নির্ভর করে কোনরকম দিন যাপন করতো। আগুনে পুড়ে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগকে বিষয়টি জানালে তিনি তৎক্ষণাৎ মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠান এবং ঘটনাস্থল পরিদর্শন করান।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!