ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাগুরায় ৬ লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ২৪ জুলাই ২০২৩
মাগুরায় ৬ লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার
পুড়িয়ে ফেলা হয়েছে ৬ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল। ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরা সদরের নবগঙ্গা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী উদ্ধার করা হয়েছে।  পরে উদ্ধার করা জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

সোমবার বিকেলে শহরের নবগঙ্গা নদীর পারনান্দুয়ালি অংশে সদরের এসিল্যান্ড সাদ্দাম হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, সহকারী মৎস্য কর্মকর্তা ওহিদুজ্জামান প্রমুখ।

সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ এইসব কারেন্ট জাল উদ্ধার করা হবে। যারা নদীতে এইসব জাল ব্যবহার করছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!