ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ১২ অক্টোবর ২০২৩
ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তাজনেহার নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) কাঁঠালিয়া থানার ওসি মো. শহীদুল ইসলামের নেতৃৃত্বে পুলিশ উপজেলার শৌলজালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত জাকির হোসেন (৩০) উপজেলার লতাবুনিয়া গ্রামের মকবুল হোসেন ছেলে। জাকির হোসেন এ হত্যা মামলার প্রধান আসামি।

Advertisement

বৃহস্পতিবার নিহত তাজনেহার বেগমের ভাই আরিফ বিল্লাহ বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মো.শহীদুল ইসলাম জানান, ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল জাকির।

জানা গেছে, উপজেলার কচুয়া গ্রামের বজলুর রহমান হাওলাদারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে একই বাড়ির কামরুল ইসলামের। এর জেরে বুধবার (১১ অক্টোবর) কামরুল ইসলামের পাকা ভবনের দরজা জানালা এবং প্রাচীর ওয়াল ভাঙচুর করে বজলুর রহমান ও তার স্ত্রী তাজনেহার বেগম। বাধা দিলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায় কামরুল ইসলাম তার স্ত্রী রুপালী বেগম, বোন আসমা বেগম ও মোর্শেদা বেগম মিলে কুপিয়ে গুরুতর জখম করে তাজনেহার বেগমকে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেয়। অবস্থার অবনতি হলেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। শেবাচিমে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কাঁঠালিয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!