ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাকাশে ঢুঁ মারতে উপকূলে স্পেস ক্যাম্প

সোহাগ হাফিজ, বরগুনা
প্রকাশিত: ১৫:২১, ২৩ অক্টোবর ২০২৩
মহাকাশে ঢুঁ মারতে উপকূলে স্পেস ক্যাম্প
ছবি: ডেইলি বাংলাদেশ

‘মহাকাশ শুরু থেকেই আমাদের কাছে অনেক বেশি রোমাঞ্চকর ও রহস্যময়। চাঁদ দেখলে মনে হয় সঙ্গে সঙ্গে হাঁটে। মাঝে মাঝে প্রশ্ন জাগত সব জায়গায় কিভাবে যায় আমার সঙ্গে? সূর্য গ্রহণের সময় বালতিতে পানি নিয়ে দেখতাম পানি কাঁপছে কিনা? কিভাবে জেমসওয়েভ টেলিস্কোপ ১৪০০ কোটি বছর আগের ছবি তুলল? এমন কতো কতো জিজ্ঞাসা, কতো প্রশ্ন মহাকাশকে ঘিরে। তাই সকলের জন্য আমাদের এই স্পেস ক্যাম্পের আয়োজন। ক্যাম্পে মহাকাশ নিয়ে জিজ্ঞাসা ও প্রশ্নের যেমন উত্তর পাওয়া যাবে তেমনি কিছুক্ষণের জন্য সুযোগ হবে মহাকাশে ঢুঁ মারার।’

শনিবার (২১ অক্টোবর) বিকেলে বরগুনা সাইন্স সোসাইটির আয়োজনে শহরের মিজান টাওয়ারে দুই দিনব্যাপী দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি আকিল আহমেদ।

বরগুনা সাইন্স সোসাইটির উপদেষ্টা অ্যাডভোকেট সোহেল হাফিজ ও আল মামুনের সঞ্চালনায় মহাকাশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম। 

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, জাগো নারীর প্রধান নির্বাহী হোসেনেয়ারা হাসি, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু, প্রভাষক জিয়াউল হক তুহিনসহ বিজ্ঞান জাদুঘরের উর্ধ্বতন কর্তৃপক্ষ, তরুণ-কিশোর ও শিক্ষার্থীরা।

আকিল আহমেদ আরো বলেন, ২০২২ সালে বরগুনায় প্রথমবার আমরা মহাকাশ ক্যাম্পের আয়োজন করলে সকলের অংশগ্রহণ আমাদের আপ্লুত করে আরো বড় পরিসরে দ্বিতীয়বার দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্প-২০২৩ আয়োজনের সাহস যুগিয়েছে। জাতীয় পরিসরে মহাকাশ প্রেমীদের কাছে পৌঁছেছে উপকূলীয় জেলা বরগুনার নাম। সারা পৃথিবীতে একদিন মহাকাশ গবেষণার সাফল্যে যুক্ত হবে বাংলাদেশের নাম, এটাই আমাদের আশা ও লক্ষ্য।

মহাকাশ ক্যাম্পে টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে চাঁদসহ অন্যান্য গ্রহ-উপগ্রহ নিজ চোখে দেখার সুযোগ, উল্কা পতন পর্যবেক্ষণ, গেমস, মহাকাশ বিষয়ক প্রশ্ন-উত্তর, থ্রি-ডি মুভি শো, ভিআর শো, রোবো সকার, ডোন্ট বাজ দ্যা ওয়্যার, স্পেস অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!