[ দেশজুড়ে ]
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার করুণ মৃত্যু
ফাইল ফটো
জামালপুরের বকশীগঞ্জে অটোভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হাজেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেলে বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বাট্টাজোড় পশ্চিমপাড়া তালুকবাড়ির মোয়াজ্জেম হোসেন জজ তালুকদারের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে শ্রীবরদী উপজেলার মেয়েজামাই বাড়ি থেকে অটোভ্যানে চড়ে নিজ বাড়িতে ফিরছিলেন হাজেরা বেগম। ভ্যানটি চন্দ্রাবাজ এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত হাজেরা বেগমের ওড়না চলন্ত অটোভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যুর ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!