[ দেশজুড়ে ]
বরগুনায় ব্রিজ ভেঙে খালে মাইক্রোবাস, নিহত ৯ বরযাত্রী
ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে। ছবি: সংগৃহীত
বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ৯ বরযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫-৬ জন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি ও স্থানীয় মানুষ উদ্ধার কাজ চালাচ্ছেন।
শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত ব্রিজটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে ওই ব্রিজ দিয়ে মাইক্রোবাসে করে বরযাত্রীরা যাচ্ছিলেন। এ সময় মাইক্রোবাসটি ব্রিজটির মাঝামাঝি স্থানে পৌঁছালে সেটি ভেঙে খালে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
.png)
বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ওসি কাজী মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫-৬ জন। এখনো কারো নাম-ঠিকানা শনাক্ত করা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!