ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবাবগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৪, ২২ জুন ২০২৪
নবাবগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত

ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। তাদের ঢাকায় নেয়া হয়েছে।

শনিবার নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার দোহার উপজেলার সাতভিটা গ্রামের শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আব্দুর রহমান, দোহার পৌরসভার ইসলামপুর খালপাড় এলাকার শেখ রাজ্জাকের ছেলে মো. শাহীন।

Advertisement

নবাবগঞ্জ থানার ওসি মো. শাহ্ জালাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে জয়পাড়া কলেজ মোড় থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি কেরাণীগঞ্জের কদমতলী যাচ্ছিল। খারসুর তালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমরে-মুচড়ে যায়। পরে গুরুতর অবস্থায় শেখ আব্দুর রহমান ও মো. শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া আহত বাকিদের ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, পুলিশ বিষয়টি দেখছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!