ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস-বাইকের মুখোমুখি সংঘর্ষ, সড়কেই নিথর বাবা-ছেলে 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬, ২২ জুন ২০২৪
বাস-বাইকের মুখোমুখি সংঘর্ষ, সড়কেই নিথর বাবা-ছেলে 
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

বাগেরহাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শনিবার সকাল ৯টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের মহাদেবের দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে পটুয়াখালী থেকে মোটরসাইকেলে যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন তিন আরোহী। পথে ফকিরহাট উপজেলার মাহদেবেরে দোকান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের ছেলে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় নিহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৫) গুরুতর আহত হন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।  

Advertisement

কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!