ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৯, ২২ জুন ২০২৪
ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু কাল
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে গত ১৪ জুন থেকে বন্ধ ছিল ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন। রোববার থেকে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করবে।

এবার ঈদ উপলক্ষে দেশের অভ্যন্তরের যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে বাংলাদেশ থেকে ভারতে চলাচলকারী তিনটি আন্তঃদেশীয় ট্রেন ৫ দিন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে।

সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনসমূহের মধ্যে ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল। আর ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল। ২১ জুন থেকে মিতালী এবং বন্ধন এক্সপ্রেসের চলাচল শুরু হয়।

Advertisement

রোববার থেকে মৈত্রী এক্সপ্রেস চালুর মধ্য দিয়ে আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে পুরোদমে রেল যোগাযোগ শুরু হতে যাচ্ছে।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা, মিতালী এক্সপ্রেস শিলিগুড়ি থেকে ঢাকা এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে খুলনা রুটে যাতায়াত করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!