[ দেশজুড়ে ]
মৌলভীবাজারে ট্রেন চলাচলে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজার জেলাজুড়ে বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে জেলার কুলাউড়া রেলস্টেশন ও বরমচাল স্টেশনের মাঝামাঝি ছকাপন রেলস্টেশনের কাছে রেলপথে পানি উঠে গেছে। এ জন্য গতি কমিয়ে ট্রেন চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলপথে পানি ওঠায় ওই অংশে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে এ নির্দেশনা দেওয়া হয়।
শুক্রবার (২১ জুন) সকালে বিভাগীয় প্রকৌশলী-২ ঢাকা এস এম মাহমুদুর রহমান ও সিলেটের সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ মো. আজমাইল মাহতাব স্থানটি পরিদর্শন করেন।
কুলাউড়া রেলস্টেশনের কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, কুলাউড়া রেলস্টেশন ও বরমচাল স্টেশনের মাঝামাঝি ছকাপন রেলস্টেশনের কাছে রেলপথে পানি উঠে গেছে। রেলপথে পানি ওঠায় ওই অংশে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!