রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নিজ কক্ষে রোববার ব্রিফিংয়ে যাত্রীদের প্রতি এ অনুরোধ জানিয়েছেন তিনি।
মাসুদ সারওয়ার বলেন, বাংলাদেশ রেলওয়ে আমাদের রাষ্ট্রীয় সম্পদ। নিজেদের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ট্রেনে মাংস পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে এরপরও অনেকে ট্রেনে করে কোরবানির কাঁচা মাংস বাড়ি থেকে নিয়ে আসেন। ফলে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এতে রেলে চলাচলকারী সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হন।
.png)
তিনি বলেন, কাঁচা মাংসের রক্ত পরে গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট হয়। যাত্রীরা গন্ধ ও রক্তের কারণে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। তাই আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।
কেউ এমন পচনশীল পণ্য পরিবহন করলেও সেটি বিশেষভাবে প্যাকেট করার অনুরোধ জানান ঢাকা রেলওয়ের এ কর্মকর্তা।