তিনি কোরবানির পবিত্রতা ধরে রাখারও আহ্বান জানান। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, পশু জবাইয়ের পর রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ গর্তে পুঁতে রাখুন। জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ নিকটতম ডাস্টবিনে ফেলুন। পশুর রক্ত ও অপ্রয়োজনীয় অংশ নালা-নর্দমা কিংবা যেখানে-সেখানে ফেলবেন না। এতে পরিবশ দূষিত হয়, মশা-মাছির বংশ বৃদ্ধি পায় এবং মারাত্মক রোগ ছড়ায়।
.png)
তিনি বলেন, সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩০৪টি স্থানে পশু কোরবানির জন্য ত্রিপল টানানো হবে এবং ইমাম সাহেব থাকবেন। এর পাশাপাশি কোরবানিদাতার বসার ব্যবস্থা, পানি সরবরাহ এবং ব্লিচিং পাউডার মজুত থাকবে।
এদিকে, এরই মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চসিক। কোরবানির দিন বিকেল ৪টার মধ্যে নগরীর ৪১টি ওয়ার্ডের বর্জ্য অপসারণের পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান মেয়র রেজাউল করিম চৌধুরী।