বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পন্ডিত।
জানা যায়, উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশনে এলাকায় সকাল পৌনে ৭টায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনটি তেল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল।
.png)
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পন্ডিত বলেন, মালবাহী ট্রেনটি তেল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু ফৌজদারহাট স্টেশনের এলাকা অতিক্রম করার সময় হঠাৎ মালবাহী ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে যায়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ঘটনাটি লুকলাইনে ঘটায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষে জানানো হয়েছে। খুব শিগগিরই উদ্ধার কার্যক্রম শুরু হবে।