মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শাহগোলা এলাকায় এ ঘটনা ঘটে।
সান্তাহারে রেলওয়ে স্টেশন মাস্টার হাফিজুর রহমান জানান, দিনাজপুর থেকে সকালে ৯টায় ছেড়ে আসে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনেটি। বেলা ১১টার দিকে রাণীনগর শাহগোলা এলাকায় পৌঁছালে বিকট শব্দে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে নীলফামারী ও দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
.png)
খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। রাণীনগরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের বগি মেরামত শেষে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, এখন ট্রেন চলাচল স্বাভাবিক। তিন ঘণ্টার মতো লেট হয়েছে।