[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে গোলাগুলি; নিহত ৩
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আর্কানসাস সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছে। আর্কানসাস রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে।
ফার্ডিসের মাড বাটচার সুপারশপে এ হামলার ঘটনা ঘটে। শহটিতে ৩ হাজার ২০০ মানুষ বসবাস করে। এটি দক্ষিণ লিটল রক থেকে ৭০ কিলোটিমার দূরে অবস্থিত।
আর্কানসাস রাজ্য পুলিশ পরিচালক মিকা হাগার জানিয়েছে, বন্দুকধারীর গুলিতে দুর্ভাগ্যবশত ১১ জন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে দুইজন পুলিশের সদস্য রয়েছে। বন্দুকধারীও পুলিশের পাল্টা গুলিতে আহত হয়েছে। তাকে আদালতে নেয়া হয়েছে। আহত পুলিশ সদস্য এবং বন্দুকধারী বেঁচে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে গুলিতে আহত ১১ জন বেসামরিক নাগরিকের অবস্থা গুরুত্বর নয়।
.png)
তবে কী কারণে এ গোলাগুলির ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!