ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় রেড ক্রিসেন্ট দফতরের কাছে হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০, ২২ জুন ২০২৪
গাজায় রেড ক্রিসেন্ট দফতরের কাছে হামলা, নিহত ২২
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের (আইআরআইসি) দফতরের কাছে ইসরায়েলি গোলা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর।

আইআরআইসি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এই গোলা হামলা ঘটে। আইসিআরসি কার্যালয় চত্বরের আশপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। হামলায় আহতদের মধ্যে অনেকে ওই সংস্থার সহকর্মীও ছিলেন। 

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সংক্ষিপ্ত এক বিবৃতিতে দাবি করেছে এই হামলা ইসরায়েলি সেনাবাহিনী ঘটায়নি। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করছে আইডিএফ।

Advertisement

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনও চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!