[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে পাট বন্দরের ১০ দোকানে অগ্নিকাণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পাট বন্দর ও তেলের গুদামসহ ১০টি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দুপুর ১টার দিকে উল্লাপাড়া মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার নুরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু নামে এক ব্যক্তি বাজারে মুরগি কিনতে গেলে ব্যবসায়ীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে একজনকে মারধর করা হলে চরসাতবাড়িয়া ও জিগরা গ্রামের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে একপক্ষ পাট বন্দরে আগুন দিলে সেটি ছড়িয়ে তেলের গুদামসহ ১০টি দোকানে ছড়িয়ে পড়ে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!