[ দেশজুড়ে ]
ময়মনসিংহে যৌথ অভিযানে অস্ত্র-মাদকসহ ১ জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার ৫৩৫ ইয়াবা, একটি মোটরসাইকেল ও দেশিও অস্ত্রসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে এ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দা উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ইব্রাহিমের নেতৃত্বে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করার সময় তারাকান্দা উপজেলাস্থ বিসকা ইউপির তিলাটিয়া এলাকা থেকে মো. মোয়াজ্জেম হোসেনকে ৩ হাজার ৫৩৫ ইয়াবা, ১টি মোটরসাইকেল ও দেশিও অস্ত্র সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিকে তারাকান্দা থানায় হস্তান্তরের মাধ্যমে তারাকান্দা থানায় সন্ত্রাস ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
.png)
গ্রেফতারকৃত ব্যক্তি তার ছেলেসহ দীর্ঘদিন যাবৎ তারাকান্দা উপজেলায় বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের ব্যবসা কার্যক্রম করে আসছিল বলে জানা যায়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!