[ দেশজুড়ে ]
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আশানুর নিহত
ফাইল ছবি
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আশানুর রহমান (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মহেশপুর-চৌগাছা সড়কের বেলেমাঠ বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত হয়েছেন হৃদয় হোসেন (১৪) নামের আর এক শিশু। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী হৃদয়কে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মহেশপুরের বাথানগাছি গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশানুর রহমান ও একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে হৃদয় মোটরসাইকেলযোগে চৌগাছায় যাচ্ছিল। সেখানে যাওয়ার সময় মহেশপুর-চৌগাছা সড়কের বেলেমাঠ বেলতলা নামক স্থানে আলমসাধুর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আশানুর রহমান মারা যান।
.png)
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আশানুর রহমানের লাশ মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত হৃদয়কে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!