ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে নদ থেকে দুইজনের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ১২ ডিসেম্বর ২০২৪
ঝিনাইদহে নদ থেকে দুইজনের লাশ উদ্ধার
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামের একটি নদ থেকে চায়ন হোসেন (৭) ও আবির হাসান (৫) নামে দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার বারোবাজার ইউনিয়নের বুড়িভৈরব নদ থেকে তাদের লাশ উদ্ধর করে স্বজনরা। চায়ন হোসেন হাসিলবাগ গ্রামের শওকত আলীর ছেলে। অন্যদিকে আবির হাসানের পিতার নাম আবু সালেহ।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চয়ন ও আবির খেলতে বাইরে বের হয়। সারাদিন খুঁজেও তাদের পাওয়া যাচ্ছিল না। দিনব্যাপী নিখোঁজ থাকার একপর্যায়ে পরিবারের সন্দেহ হলে পার্শ্ববর্তী বুড়ি ভৈরব নদে খোঁজ করতে যায়। পরে নদ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেন স্বজনরা।

Advertisement

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঝিনাইদহ লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!