[ দেশজুড়ে ]
ফ্যানে ঝুলছিল স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ
ফাইল ফটো
ময়মনসিংহের ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি ও সন্ধ্যা ৭টার দিকে একই উপজেলার কাশর এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- দিনাজপুরের গাগড়াগাতি গ্রামের আব্দুর রশিদের ছেলে সাগর ইসলাম (২১) এবং তার স্ত্রী নূপুর আক্তার (২০)। তারা স্থানীয় ক্রাউন ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত অপরজন হলেন- সোনালী আক্তার (১৮)। তার স্বামীর নামও সাগর। তারাও স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
.png)
পুলিশ জানায়, সাগর ও তার স্ত্রী নুপুরের লাশ একই ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। অন্যদিকে, কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে সোনালী আক্তার তার স্বামীর সঙ্গে অভিমান করে একই কায়দায় গলায় ফাঁস দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে তারা আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!