ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাঙ্গু নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ১১ ডিসেম্বর ২০২৪
সাঙ্গু নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানে সাঙ্গু নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে মধ্যমপাড়া মারমা বাজার সাঙ্গু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে সাঙ্গু নদীতে কয়েকজন কিশোর গোসলে করতে নামে। এ সময় নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে, এখনো লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) মো. আবুল হাসেম বলেন, সাঙ্গু নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!