রোববার (২২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন।
এরআগে একইদিন সকালে উপজেলায় পৃথক দুর্ঘটনা ঘটে। এরমধ্যে সকাল ৭টার দিকে উপজেলার বনফুল হোটেল এলাকায় এবং একইদিন ভোরে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
.png)
নিহতরা হলেন, লুকাস মুরমু (৩০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউপির চামগাড়ী এলাকার হোপনা মুরমুর পুত্র। অপরদিকে, দুর্ঘটনায় নিহত নারীর মাথা পিষ্ট হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রাস্তা পারাপারের সময় দিনাজপুরগামী অজ্ঞাত একটি ট্রাক লুকাস মুরমুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান লুকাস মুরমু।
অন্যদিকে, একই দিন এ ঘটনার আগে ভোরে শহরের বনফুল হোটেলের পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অপর একটি ট্রাক এক নারীকে চাপা দেয়। এতে ওই নারীও ঘটনাস্থলেই নিহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, রাস্তা পারাপারের সময় পৃথক ট্রাকচাপায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লুকাস মুরমু’র মরদেহ তার স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।