[ প্রবাস জীবন ]
মাদ্রিদে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুর রহমান- সংগৃহীত ছবি
স্পেনের রাজধানী মাদ্রিদের উছেরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় রাত ২টার দিকে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত প্রবাসীর নাম মিজানুর রহমান। তিনি মাদ্রিদে ফুড ডেলিভারির কাজ করতে। তার দেশের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
পুলিশ জানিয়েছে, গাড়ির অতিরিক্ত গতিই দুর্ঘটনার প্রধান কারণ। গাড়িচালক এবং তার সহযাত্রী দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর অভিযুক্ত চালক তার আইনজীবীর সঙ্গে মাদ্রিদ পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছেন। তার গাড়িটি জব্দ করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশির অকাল মৃত্যুতে কমিউনিটি ও বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!