[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
ছবি: প্রতীকী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংষর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষীপুর এলাকার মিজানুর রহমান (৪৭) ও তার ছেলে সাগর হোসেন (১৮)।
অন্যদিকে, প্রায় একই সময়ে গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা সড়কের তেঁতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক বাবর আলী (২৯) ঘটনাস্থলেই মারা যান।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ও গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাসার সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!