ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরের পানিতে ডুবে ছোট্ট মাহিরের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ৯ ডিসেম্বর ২০২৪
পুকুরের পানিতে ডুবে ছোট্ট মাহিরের মৃত্যু
ফাইল ছবি

নেত্রকোণার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে আহমাদ আল মাহির নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার এসআই জহিরুল ইসলাম।  

এর আগে, সকাল ১১টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আহমাদ আল মাহির একই গ্রামের মো. কামরুজ্জামানের পুত্র। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানেই খেলছিল শিশু মাহির। এ সময় ঘরে কাজ ব্যস্ত ছিলেন শিশু মাহিনের মা। বাড়ির উঠানে মাহিরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বসতবাড়ির কিছুটা দূরে পুকুরের পানিতে মাহিরকে ভাসমান অবস্থায় দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মাহিরকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

এ ব্যাপারে দুর্গাপুর থানার এসআই জহিরুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!