ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যান রনি গ্রেফতার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ২ ডিসেম্বর ২০২৪
নেত্রকোণায় ইউপি চেয়ারম্যান রনি গ্রেফতার
গ্রেফতারকৃত রেজুয়ানুর রহমান রনি

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামূলাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রেজুয়ানুর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় দায়েরকৃত এক মামলায় তাকে গ্রেফতার করা হয়। 

সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ। এর আগে, রোববার রাতে উপজেলার জারিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের একটি শান্তিপূর্ণ মিছিল পূর্বধলার দিকে আসার পথে শালতি বাজারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন সংঘবদ্ধ হয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় আহত হন শিক্ষার্থীসহ বেশ কয়েক। 

Advertisement

এ ঘটনায় গতকাল রোববার (১ ডিসেম্বর) ধলামূলাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনিকে প্রধান আসামিসহ ১১ জনের নাম উল্লেখ ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে উপজেলার বাসাটি খণ্ডপপুর এলাকার বাসিন্দা মো. সাদেক মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, রেজুয়ানুর রহমান রনিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!