ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগ‌ঞ্জে ডেঙ্গুতে স্কুলশিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৬, ৯ ডিসেম্বর ২০২৪
সিরাজগ‌ঞ্জে ডেঙ্গুতে স্কুলশিক্ষকের মৃত্যু
লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব হোসেন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সলঙ্গা থানার লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব হোসেন ডেঙ্গু‌তে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (৮ ডি‌সেম্বর) সকালে তার নিজ গ্রাম ইচলা চান্দা কবর স্থান এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক ইয়াকুব হোসেন বেশ কিছুদিন যাবত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, ‌তি‌নি গতকাল রা‌তে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। 

Advertisement

গত ২৪ ঘণ্টায় নতুন ক‌রে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে ৫৯ জন বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত প্রধান শিক্ষক ইয়াকুবসহ ৩ জন মারা গেছেন। 

সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগ থেকে মাইকিং এবং প্রচারপত্র বিলি করা হচ্ছে। সব হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা রয়েছে। জ্বর হলে, শরীর দুর্বল বা বমি হলে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!