[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
এর আগে, শনিবার সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ সিরাজগঞ্জ সার্কিট হাউজে আসেন। এ সময় জেলার মাদকদ্রব্য, যানজট নিরসন, বাজার মনিটরিং ব্যবস্থা, চোরাচালান, চাকু দ্বারা আহত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমন শেখের পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!