ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

তাহাফফুজে খতমে নবুওয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২০, ৭ ডিসেম্বর ২০২৪
তাহাফফুজে খতমে নবুওয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল
খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে আল্লামা হাফেজ নূরুল ইসলাম জিহাদী (রহ.) এর বর্ণাঢ্য জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দ ওয়াকফের মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা সুফিয়ান কাসেমী।

Advertisement

আলোচনা সভায় আল্লামা হাফেজ নূরুল ইসলাম জিহাদী রহ.-এর জীবন ও কর্মের গুরুত্ব এবং তার অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া সভায় সংগঠনের লন্ডন শাখার মাওলানা শাহ্ সদর উদ্দিন, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানি, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া মাওলানা ইউনুস ডালী প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!