ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশ্য-গোপন সব গুনাহ মাফে নবীজির দোয়া
মানুষের সব পাপ চোখে দেখা যায় না। কিছু পাপ প্রকাশ্যে সংঘটিত হয়, আবার কিছু থেকে যায় লোকচক্ষুর আড়ালে, অন্তরের গোপন অন্ধকারে। তবে প্রকাশ্য কিংবা গোপন—কোনো পাপই মহান আল্লাহর অগোচরে নয়।
তাই একজন মুমিনের কর্তব্য হলো, জেনে-শুনে কিংবা নিজের অজান্তে সংঘটিত সব গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সৃষ্টিজগতের শ্রেষ্ঠ মানুষ ও নিষ্পাপ নবী হজরত মুহাম্মদ (সা.)-ও রাতের নির্জনে সিজদায় পড়ে আল্লাহর কাছে নিজের সব গুনাহের জন্য ক্ষমা চাইতেন। তাঁর শেখানো এমনই একটি সংক্ষিপ্ত দোয়া হলো—
আরবি:
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ
উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি যানবি কুল্লাহু, দিক্কাতাও ওয়া জিল্লাহ, আওয়ালাহু ওয়া আখিরাহু, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু।
অর্থ: হে আল্লাহ! আমার সব পাপ ক্ষমা করুন—ছোট-বড়, প্রথম-শেষ, প্রকাশ্য-গোপন।
সূত্র: সুনানে নাসায়ি, হাদিস: ১১২৪।