ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৭, ২১ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত
বাংলাদেশ সশস্ত্র বাহিনী (অব.) ঐক্য পরিষদের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে সদর উপজেলার যশোদল সিদ্ধেশ্বরী কালীবাড়ি মোড়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (অব.) ঐক্য পরিষদের কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন, একরামপুর মোড়, পুরানথানা, গৌরাঙ্গবাজার মোড় ও কালীবাড়ি মোড় প্রদক্ষিণ করে আখড়া বাজার সৈয়দ নজরুল চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (অব.) ঐক্য পরিষদের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রশিদের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক সার্জেন্ট মো. আরিফ হক, সার্জেন্ট মুজিবুল হক টিটু, সার্জেন্ট আলী আকবর, অ্যাডভোকেট মো. মোসলেহ উদ্দিন, সার্জেন্ট মো. শফিউল আলম কাজল, রুহুল আমিনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও দেশের স্বাধীনতা অর্জনে তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতিতে সরকার প্রয়োজনে ডাকলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।

পরে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার মাগফিরাত, অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!