ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এসিসির নতুন সভাপতি শাম্মি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:০২, ৬ ডিসেম্বর ২০২৪
এসিসির নতুন সভাপতি শাম্মি
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের লোগো- সংগৃহীত ছবি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি হয়েছেন শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সাবেক সভাপতি শাম্মি সিলভা। এতে করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির সভাপতি হওয়ার যে ডালপালা মেলেছিল তা গুঞ্জনই থেকে গেল।

এসিসি সভাপতির দায়িত্ব পেয়ে সম্মানিতবোধ করছেন শাম্মি। তিনি বলেছেন, “এসিসিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়াটা সত্যি সম্মানের। এশিয়ার হৃদয় হচ্ছে ক্রিকেট। সদস্য দলের সঙ্গে কাজ করতে উন্মুখ আছি।”

এর আগে ২০১৯ সাল থেকে এসিসির ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং কমিটির চেয়ারম্যান ছিলেন শাম্মি। এছাড়া দুই মেয়াদে এসএলসির সভাপতির দায়িত্ব পালন করেছেন ৬৪ বছর বয়সী শ্রীলংকান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!