ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ৩ জানুয়ারি ২০২৫
নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬
পুলিশের অভিযানে আটককৃত ছাত্রলীগের ছয় নেতাকর্মী -ছবি: সংগৃহীত

নেত্রকোণায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। সাম‍াজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে মিছিলের ছবি ছড়িয়ে গেলে এ ঘটনায় পুলিশ ৬ নেতাকর্মীকে আটক করে। শুক্রবার সকালে মিছিল বের করলে পুলিশ তাদেরকে আটক করে বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নেত্রকোণা সদরের নাগড়া বাড়ইপাড়া এলাকার বাবুল সরকারের ছেলে চিন্ময় সরকার (২৭), সহ-ক্রীড়া সম্পাদক বড় বাজার এলাকার সজল সরকারের ছেলে সন্দীপ সরকার (২৫), সাবেক পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দুর্গাচরণ সাহার ছেলে জয় সাহা (২৫), সাবেক জেলা ছাত্রলীগের সদস্য বড় বাজার এলাকার রাখাল চন্দ্র বণিকের ছেলে সিন্ধ বণিক বিশাল (২৫), পৌর ছাত্রলীগের সদস্য বড় বাজার এলাকার কৃষ্ণ রায়ের ছেলে রাহুল রায় (২৪) ও সাবেক জেলা ছাত্রলীগের সদস্য বারহাট্টা উপজেলার নৈহাটি ইউনিয়নের আজিজুল হকের ছেলে লোকমান হোসেন (২৮)।

Advertisement

মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ প্রেরিত এক খুদে বার্তায় উল্লেখ করা হয়, আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোণা পৌর শহরের বড় মসজিদ এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সংগঠনের যুগ্ম আহ্বায়ক কৌশিক রায় এবং সুজন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একটি টিম ঝটিকা মিছিল নিয়ে শহিদ মিনারের দিকে যেতে থাকে। মিছিলটি তেরিবাজার হয়ে প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় টহল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযান পরিচালনা করে ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধেী আইনে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!