[ দেশজুড়ে ]
সেন্টমার্টিনে ২৩ রোহিঙ্গা আটক
সেন্টমার্টিনে আটক রোহিঙ্গারা
সেন্টমার্টিনে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতারিত ২৩ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে কোস্ট গার্ড। তারা শাহপরীর দ্বীপ থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমপাড়া থেকে তাদের আটক করে কোস্ট গার্ড। আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ, সাতজন নারী ও ১০ জন শিশু রয়েছে।

.png)
জানা গেছে, প্রথমে একজন পর্যটক রোহিঙ্গাদের নৌকাটি দেখতে পান এবং ৯৯৯-এ কল করেন। পরে সেন্টমার্টিন কোস্ট গার্ডের সদস্যরা বাংলাদেশ নৌ পুলিশকে বিষয়টি অবগত করে। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এবং বর্ডার গার্ড বাংলাদেশকে বিষয়টি জানান।
রোহিঙ্গাদের দ্বীপে পৌঁছে দিয়ে নৌকার মাঝি পালিয়ে যান। আটককৃত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আটককৃত রোহিঙ্গাদের মধ্যে সাতজন এর আগে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/SA/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!