ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইয়েমেন থেকে নেত্রকোণায় তাবলিগ জামাতের আগমন

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ৭ জানুয়ারি ২০২৫
ইয়েমেন থেকে নেত্রকোণায় তাবলিগ জামাতের আগমন
ফাইল ফটো

নেত্রকোণা জেলায় ইয়েমেন থেকে শুরায়ে নেজাম জুবায়ের পন্থী তাবলিগ জামাতের ৬ সদস্য আগমন করেছেন। সোমবার বিকেল ৫টার দিকে নেত্রকোণায় তারা আগমন করেন এবং শহরস্থ নাগড়া ফুরফুরা জামে মসজিদে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের (জুবায়ের পন্থী) সাথী মাওলানা শুক্কুর মাহমুদ এর জিম্মায় ৬ জন বিদেশি (ইয়েমেন) এবং ৪ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ১০ জনের একটি তাবলিগ জামাত দল ঢাকা থেকে সোমবার বিকেল ৫টার দিকে নেত্রকোণা জেলায় আগমন করেন এবং শহরস্থ নাগড়া ফুরফুরা জামে মসজিদে অবস্থান করছেন।

বিদেশি নাগরিকরা হলেন আহমদ আলাহি আলী, মোহাম্মদ আব্দুল্লাহ ইয়াহইয়া ওয়াহাস, নাজি মুহসেন আলী সালাহ, আহমদ আব্দুল্লাহ মোহাম্মদ, হাসান হাসান থাবিট ও আলি  আব্দুল্লাহ সালাহ।

Advertisement

জামাতটি আগামী ২১ জানুয়ারি পর্যন্ত নেত্রকোণা জেলায় অবস্থান করে জেলাধীন বিভিন্ন এলাকার মসজিদ-মাদরাসা ও পাড়া-মহল্লায় দ্বীনি-দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!