গত ৫ জানুয়ারি থেকে তারা কলমাকান্দা উপজেলায় চত্রংপুর টাওয়ার মসজিদে অবস্থান করছেন।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, তাবলীগ জামায়াত বাংলাদেশ (সাদপন্থী) এর সাথী মো. আব্দুল হালিম এর জিম্মায় ৬ জন বিদেশি (ইন্দোনেশিয়া) এবং ২জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৮ জনের একটি তাবলীগ জামাত দল ঢাকা থেকে গত ৫ জানুয়ারি কলমাকান্দা উপজেলায় চত্রংপুর টাওয়ার মসজিদে অবস্থান করছেন।
.png)
বিদেশি নাগরিকরা হলেন সাফারুদ্দিন, মোহাম্মাদ নুর, আরমুদ্দিন, হাসফুদ্দিন, আহমদ ও বাসরিন।
জামাতটি আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত কলমাকান্দা উপজেলায় অবস্থান করে উপজেলায় বিভিন্ন এলাকায় মসজিদ-মাদরাসা ও পাড়া-মহল্লায় দ্বীনি-দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা যায়।