বৃহস্পতিবার (সকাল ১১টার দিকে নেত্রকোণা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরস্থ শহিদ মিনারে হোটেল সেক্টরে নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ও ১৫ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহিদ মিনার থেকে শুরু করে মোক্তারপাড়া, জয়েরবাজার ঘুরে মোক্তারপাড়া পাবলিক হলের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
.png)
এতে নেতৃত্ব দেন নেত্রকোণা জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ কেন্দ্রীয় হোটেল শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, এছাড়াও গাজী আব্দুর রহিম খেলাফত মজলিসসহ স্থানীয় শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।