[ দেশজুড়ে ]
সাদপন্থীদের হত্যাকাণ্ডের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ
সাদপন্থীদের হামলার প্রতিবাদে নেত্রকোণার মদন উপজেলায় বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত শুরায়ে নেজাম জুবায়ের পন্থীদের ওপর সাদপন্থীদের হামলার প্রতিবাদে নেত্রকোণার মদন উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলার মদন উপজেলায় তৌহিদী জনতার উদ্যোগে উপজেলা শাহী মসজিদের সামনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শাহী মসজিদের সামনে থেকে শুরু হয়ে মদন বাজার, সরকারি ডিগ্রি কলেজ মোড় নিয়ে মডেল মসজিদ হয়ে মদন প্রেসক্লাব এর সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন, সভাপতি হেফাজত ইসলাম মদন উপজেলা, মাওলানা আব্দুর রউফ (জুবায়ের পন্থী) আমির মদন উপজেলা। এছাড়াও স্থানীয় আলেম সমাজ ও তৌহিদী জনতা ও বাংলাদেশ তাবলিক জামাত (জুবায়ের পন্থী) এর অনুসারীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
.png)
গত ১৮ ডিসেম্বর রাত ৩টার দিকে পাহারারত ঘুমন্ত তাবলীগ জামাতের জুবায়ের পন্থীদের ওপর সাদপন্থীদের হামলায় ৪ জন নিহত হন। আহত হয়েছেন শতাধিক মুসল্লি। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে সারাদেশ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!