[ দেশজুড়ে ]
নেত্রকোণায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
ছবি: ডেইলি বাংলাদেশ
নেত্রকোণায় জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে কৃষকদল জেলা শাখার উদ্যোগে নেত্রকোণা পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে, নেত্রকোণা কেন্দ্রীয় শহিদ মিনারে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নেত্রকোণা শহিদ মিনার থেকে শুরু হয়ে নেত্রকোণা পাবলিক হলের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা কৃষকদলের সভাপতি মো. সালাহ উদ্দিন খান মিল্কী। এছাড়াও আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক, সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ে কৃষকদলের অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!