শুক্রবার (২০ মার্চ) সকালে মহাসড়কের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাত থেকেই ধীরে ধীরে মহাসড়কে যানবাহনের সংখ্যা কমতে থাকে। এখন মাঝে মধ্যে দুই একটি দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। তবে অন্যান্য বারের চেয়ে এবার কোনো ভোগান্তি ছাড়াই এই মহাসড়ক দিয়ে বাড়ি ফিরেছেন উত্তরাঞ্চলের যাত্রীরা।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ির চাপ নেই বললেই চলে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানবাহনের প্রচুর চাপ ছিল। সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ কমে এখন অনেকটাই ফাঁকা রয়েছে এই মহাসড়ক।
.png)
তিনি আরো বলেন, বেশিরভাগ মানুষই এর মধ্যে চলে গেছেন, এখন অল্পকিছু মানুষ যাচ্ছেন। তবে আমরা প্রত্যেকটি মানুষ ও যানবাহনের নিশ্চিত চলাচলে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি।