[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সুমন মিয়া (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত সুমন মিয়া গাজীপুর জেলার বাসিন্দা।
বুধবার বিকেল ৫টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি ব্রিজ এলাকার ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তি রেজাউল করিম জানান, পাবনা টু ঢাকাগামী সি লাইনের একটি কোচ সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সুমন মিয়া নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ হাটি কামরুল হাইওয়ে থানার ওসি আতাউর রহমান।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!