ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটে তাকে চমেক হাসপাতালে আনা হয়। হাসপাতাল সূত্র জানায়, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা জানান, নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করার সময় স্থানীয় লোকজন তাকে ধরে মারধর করেন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত ব্যক্তির নাম রনজিত চক্রবর্তী (৩৫)। তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার হাজুরতলা ১৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

Advertisement

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আনয়নকারীদের কাছ থেকে জানতে পেরেছি, বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!