ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহত শ্রমিকদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
.png)
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনিও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে যাবেন।
এদিকে ঘটনার বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।