[ দেশজুড়ে ]
খুলনায় ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য মিঠু গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৭ আগস্ট) মহানগরীর নতুন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।
.png)
ডিবি সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান মিঠু কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, মিঠু খুলনা থেকে বেনাপোল সীমান্তের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নতুন রাস্তা এলাকায় ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, মিঠুর বিরুদ্ধে দায়ের করা মামলাসহ তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!