ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা মাংস সংরক্ষণ

বান্দরবানে হাজী নান্না বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা

আবুবকর ছিদ্দিক, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ১৮ আগস্ট ২০২৬
বান্দরবানে হাজী নান্না বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা
বান্দরবান পৌরসভার মাইক্রোবাস স্টেশনসংলগ্ন হাজী নান্না বিরিয়ানি হাউজে অভিযান। ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পচা মাংস সংরক্ষণের অভিযোগে হাজী নান্না বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বান্দরবান পৌরসভার মাইক্রোবাস স্টেশনসংলগ্ন হাজী নান্না বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান।

অভিযানকালে প্রতিষ্ঠানের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শন করে কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পান। এ সময় পচা মাংসের মধ্যে জীবাণুবাহী পোকামাকড় পাওয়ার অভিযোগও ওঠে। এছাড়া একই ফ্রিজে পুরোনো কাঁচা মাংস সংরক্ষণ, পোড়া তেল ও নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি নজরে আসে।

Advertisement

খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে কর্মকর্তারা খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করেন।

নিরাপদ খাদ্য কর্মকর্তা ও জেলা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযান জনস্বার্থে নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!