ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত: আলোচনা সভা ও সম্মাননা

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ৫ আগস্ট ২০২৬
বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত: আলোচনা সভা ও সম্মাননা
ডেইলি বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মসূচি পালিত হয়।

বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক এবং প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রশ্নে এই আন্দোলনের শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং গণতান্ত্রিক আন্দোলনে এর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে অতিথিরা গণঅভ্যুত্থানের আন্দোলনে আহত দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!