ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনি নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩, ১৯ আগস্ট ২০২৬
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনি নিহত
ছবি: সংগৃহীত

কুমিল্লায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের কাছে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তার ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনে প্রবেশের সময় রেললাইন পার হচ্ছিলেন জোৎস্না বেগম ও তার নাতনি চাঁদনী। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত জোৎস্না বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার জানান, চিকিৎসকের পরামর্শ নিতে নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে কুমিল্লায় এসেছিলেন তার ফুফু। চিকিৎসক দেখানোর পর বাড়ি ফেরার পথে রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!