ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে বাসচাপায় ২ জন নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ২২ আগস্ট ২০২৬
নাটোরে বাসচাপায় ২ জন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের হরিশপুরে বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে হরিশপুর ১ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হরিশপুরের বড় হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়ার জমশেদের ছেলে সাব্বির (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশির পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। সেসময় ওভার টেক করতে গিয়ে একি দিকে যেতে থাকে ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি।

Advertisement

নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালককে আটক করতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!